১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৯-[৩৪] - হালাল রিজিক ও ঋণ থেকে মুক্তির দোয়া
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
হালাল রিজিক ও ঋণ পরিশোধের দোয়া
মিশকাতুল মাসাবীহ : ২৪৪৯-[৩৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৪৯-[৩৪]
وَعَنْ عَلِىٍّ: أَنَّه جَاءَه مُكَاتَبٌ فَقَالَ: إِنِّىْ عَجَزْتُ عَنْ كِتَابَتِىْ فَأَعِنِّىْ قَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُوْلُ اللّٰهِ ﷺ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلٍ كَبِيرٍ دَيْنًا أَدَّاهُ اللّٰهُ عَنْكَ. قُلْ: اَللّٰهُمَّ اكْفِنِىْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَالْبَيْهَقِىُّ فِى الدَّعَوَاتِ الْكَبِيرِوَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ» فِىْ بَابِ تَغْطِيَةِ الْأَوَانِىْ إِن شَآءَ الله تَعَالٰى
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তাঁর কাছে একজন মুকাতাব (চুক্তিবদ্ধ দাস) এসে বললো, আমি আমার কিতাবাতের (মুনিবের সাথে সম্পদের লিখিত চুক্তিপত্রের) মূল্য পরিশোধ করতে পারছি না, আমাকে সাহায্য করুন। উত্তরে তিনি [‘আলী (রাঃ)] বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালাম (বাক্য) শিখিয়ে দেবো, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শিখিয়েছেন? (এ দোয়ার মাধ্যমে) যদি তোমার ওপর বড় পাহাড়সম ঋণের বোঝাও থাকে, আল্লাহ তা পরিশোধ করে দেবেন।তুমি পড়বে, ’’আল্ল-হুম্মাকফিনী اكفني بحلالك عن حرامك، واغنني بفضلك عمن سواك ’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে হালাল [জিনিসের] সাহায্যে হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তুমি তোমার রহমতের মাধ্যমে আমাকে পরমুখাপেক্ষী হতে রক্ষা করো।)।(তিরমিযী, বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]
[১] হাসান : তিরমিযী ৩৫৬৩, আহমাদ ১৩১৯, মুসতাদারাক লিল হাকিম ১৯৭৩, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৪৪, সহীহাহ্ ২৬৬, সহীহ আত্ তারগীব ১৮২০, সহীহ আল জামি‘ ২৬২৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৪৯-[৩৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন মুকাতাব আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নিজের চুক্তির অর্থ পরিশোধে অক্ষমতার কথা বলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এমন কিছু বাক্য শেখান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন। দোয়ায় বলা হয়, হে আল্লাহ! তুমি আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো। ঋণ থেকে মুক্তির দোয়া হিসেবে এটি খুব অর্থবহ। এখানে টাকা-পয়সার সমস্যার সাথে হালাল-হারামের সচেতনতাও আছে। বান্দা শুধু ঋণমুক্তি চায় না; সে চায় যেন তার প্রয়োজন পূরণ হয় হালাল পথে এবং আল্লাহর অনুগ্রহে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত।
- হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচার দোয়া করা দরকার।
- মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর অনুগ্রহ চাওয়া মুমিনের আদব।
- অর্থকষ্টেও হালাল-হারামের সচেতনতা রাখা উচিত।
