১০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৯-[৩] - গুনাহ, কবর ও ফিতনা থেকে আশ্রয়

আশ্রয় প্রার্থনা করা - প্রথম অনুচ্ছেদ

গুনাহ, কবরের শাস্তি ও ফিতনা থেকে আশ্রয়ের দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৫৯-[৩]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِىُّ ﷺ يَقُولُ: «اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنٰى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِىْ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِىْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলতেনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাগ্‌রামি ওয়াল মা’সামি, আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ ‘আযা-বিন্ না-রি ওয়া ফিত্‌নাতিন্ না-রি ওয়া ওয়া ফিতনাতিল কব্‌রি ‘আযা-বিল কব্‌রি ওয়ামিন্ শার্‌রি ফিত্‌নাতিল গিনা-, ওয়ামিন্ শার্‌রি ফিত্‌নাতিল ফাকরি ওয়ামিন্ শার্‌রি ফিত্‌নাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, আল্ল-হুম্মাগসিল খত্বা-ইয়া-ইয়া বিমা-য়িস্ সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কলবী কামা- ইউনাক্কাস্ সাওবুল আবয়াযু মিনাদ্দানাসি ওয়াবা-‘ইদ্ বায়নী ওয়াবায়না খত্বা-ইয়া-ইয়া কামা- বা‘আদ্তা বায়নাল মাশরিকি ওয়াল মাগ্‌রিব’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে অলসতা, বার্ধক্য, ঋণ ও গুনাহ থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আগুন, জাহান্নামের পরীক্ষা, কবরের পরীক্ষা ও শাস্তি হতে, স্বচ্ছলতার পরীক্ষার মন্দাভাব ও দারিদ্রের পরীক্ষার মন্দাভাব হতে এবং মাসীহুদ (কানা) দাজ্জালের পরীক্ষার অনিষ্টতা হতে আশ্রয় চাই। হে আল্লাহ! তুমি আমার গুনাহসমূহ বরফের ও শিলার পানি দিয়ে ধুয়ে দাও। আমার অন্তরকে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়, ময়লা হতে পরিষ্কার করা হয় এবং আমার ও আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান তৈরি করে দাও যেমনভাবে পূর্ব ও পশ্চিমের মধ্যে রেখেছো।)। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ৬৩৭৫, মুসলিম ৫৮৯, নাসায়ী ৫৪৭৭, আহমাদ ২৫৭২৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৯-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ আশ্রয়ের দোয়া এসেছে। তিনি অলসতা, বার্ধক্য, ঋণ ও গুনাহ থেকে আশ্রয় চাইতেন। এরপর জাহান্নামের আগুন, আগুনের পরীক্ষা, কবরের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাইতেন। দোয়ায় স্বচ্ছলতার পরীক্ষা, দারিদ্র্যের পরীক্ষা এবং মাসীহুদ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। শেষে গুনাহ ধুয়ে দেওয়া, অন্তর পরিষ্কার করা এবং গুনাহ থেকে দূরত্ব তৈরি করার আবেদন আছে। এই দোয়া মানুষকে নিজের গুনাহ, অন্তরের ময়লা এবং বড় বড় পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। মুমিন শুধু বাহ্যিক নিরাপত্তা নয়; অন্তরের পবিত্রতাও আল্লাহর কাছে চায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহ, ঋণ ও অলসতা থেকে আশ্রয় চাওয়া উচিত।
  • কবর ও জাহান্নামের পরীক্ষা থেকে আল্লাহর কাছে দোয়া করা হয়।
  • ধন ও দারিদ্র্য—দুই অবস্থাতেই পরীক্ষা থাকতে পারে।
  • অন্তর পরিষ্কার ও গুনাহ থেকে দূরে থাকার দোয়া গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন