২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৮-[৫১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৮-[৫১]
وَعَنْ إِبْرَاهِيْمَ بْنِ عَبْدِ الرَّحْمنِ الْعُذْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَحْمِلُ هذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُوْلُه يَنْفُوْنَ عَنْهُ تَحْرِيْفَ الْغَالِيْنَ وَانْتَحَالَ الْمُبْطِلِيْنَ وَتَأْوِيْلَ الْجَاهِلِيْنَ. رَوَاهُ الْبَيْهَقِىُّ فِيْ مَدْخَلِه مُرْسَلًاوَسَنَذْكُرُ حَدِيْثَ جَابِرٍ : فَاِنَّمَا شِفَاءُ الْعَىِّ السُّوَالُ» فِىْ بَابِ التَّيَمُّمِ اِنْ شَآءَ اللهُ تَعَالى
ইবরাহীম ইবনু ‘আবদুর রহমান আল ‘উযরী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক আগত জামা’আতের মধ্যে নেক তাক্বওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এ জ্ঞান গ্রহণ করবেন। আর তিনিই এ জ্ঞানের মাধ্যমে (কুরআন-সুন্নাহ্) সীমালংঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন। [২৬৪] ইমাম বায়হাক্বী এ হাদীসটি ‘মাদখাল’ গ্রন্থে মুরসালরূপে বর্ণনা করেছেন। জাবির (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসفَاِنَّمَا شِفَاءُ الْعَىِّ السُّوَالُ আমি তায়াম্মুম সম্পর্কিত অধ্যায়ে বর্ণনা করবো ইন-শা-আল্লাহু তা’আলা। [১]
[১] সহীহ : বায়হাক্বী ১০/২০৯। আলবানী (রহঃ) বলেনঃ হাদীসটি মুরসাল হলেও সহীহ বটে। কেননা এর অনেক মাওসুল সানাদ আছে। এর কোন কোনটিকে হাফিয আল ‘আলাঈ সহীহ বলেছেন। (বুগ্ইয়াতুল মুলতামিস ৩-৪ পৃঃ)
