১১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫২৭-[২৩] - হাজীর অবস্থা ও উত্তম হজ্জের লক্ষণ

হজ্জ - দ্বিতীয় অনুচ্ছেদ

হাজীর অবস্থা, উত্তম হজ্জ ও সাবীলের সহজ ব্যাখ্যা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫২৭-[২৩]

وَعَنْهُ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُوْلَ اللّٰهِ ﷺ فَقَالَ: مَا الْحَاجُّ؟ فَقَالَ: «اَلشَّعِثُ التَّفْلُ». فَقَامَ اٰخَرُ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ أَىُّ الْحَجِّ أَفْضَلُ؟ قَالَ: الْعَجُّ وَالثَّجُّ. فَقَامَ اٰخَرُ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ مَا السَّبِيلُ؟ قَالَ: زَادٌ وَرَاحِلَةٌ رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ. وَرَوَى ابْنُ مَاجَهْ فِىْ سُنَنِه إِلَّا أَنَّه لَمْ يَذْكُرِ الْفَصْلَ الْأَخِيْرَ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

এক লোক রাসূলুল্লাহ (ﷺ) - কে জিজ্ঞেস করলেন, হাজী কে? তিনি (ﷺ) বললেন, যে লোকের (ইহরাম বাঁধার জন্য) অগোছালো চুল এবং সুগন্ধিহীন শরীর। এরপর অপর ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! কোন্ হজ উত্তম? তিনি (ﷺ) বললেন, ‘লাব্বায়কা’ বলার সাথে আওয়াজ সুউচ্চ করা এবং (কুরবানীর) রক্ত প্রবাহিত করা। তারপর অপর (তৃতীয়) ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! কোরআনে বর্ণিত ‘সাবীল’ (সামর্থ্য রাখে)-এর অর্থ কি? তিনি (ﷺ) বললেন, পথের খরচ ও বাহন। [ইমাম বাগাবী (রহঃ) শারহুস্ সুন্নাহ-তে এবং ইবনু মাজাহ তাঁর সুনানে বর্ণনা করেছেন, তবে তিনি শেষের অংশ বর্ণনা করেননি।][১]

[১] হাসান লিগয়রিহী : তিরমিযী ২৯৯৮, ইবনু মাজাহ ২৮৯৬, ইবনু আবী শায়বাহ্ ১৫৭০৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৬৩৭, শারহুস্ সুন্নাহ ১৮৪৭, সহীহ আল জামি‘ ১১০১, সহীহ আত্ তারগীব ১১৩১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫২৭-[২৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিনটি প্রশ্নের উত্তর এসেছে। প্রথমে জিজ্ঞেস করা হলো—হাজী কে? উত্তরে বলা হলো, যার চুল অগোছালো এবং শরীর সুগন্ধিহীন। এটি ইহরামের সাদাসিধা অবস্থা বোঝায়। এরপর জিজ্ঞেস করা হলো, কোন হজ্জ উত্তম? উত্তর হলো—লাব্বায়কা বলার সময় আওয়াজ উঁচু করা এবং কুরবানীর রক্ত প্রবাহিত করা। তৃতীয় প্রশ্ন ছিল কুরআনের “সাবীল” অর্থ কী? উত্তরে বলা হলো—পথের খরচ ও বাহন। এই হাদিসে হজ্জের আদব, হজ্জের প্রকাশ্য আমল এবং হজ্জের সামর্থ্য—তিনটি দিক একসাথে এসেছে। তাই হজ্জকে শুধু সফর নয়, বরং বিনয়, তালবিয়া, কুরবানী ও বাস্তব প্রস্তুতির ইবাদত হিসেবে দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরামে হাজীর অবস্থা সাদাসিধা ও সুগন্ধিহীন হতে পারে।
  • উত্তম হজ্জে তালবিয়া উচ্চারণের গুরুত্ব এসেছে।
  • কুরবানীর রক্ত প্রবাহিত করার কথাও হাদিসে আছে।
  • সাবীল অর্থ পথের খরচ ও বাহন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন