১১/৩. অধ্যায়ঃ
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫৮২-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫৮২-[২২]
وَعَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ: أَخْبَرَتْنِىْ بِنْتُ أَبِىْ تُجْرَاةَ قَالَتْ: دَخَلْتُ مَعَ نِسْوَةٍ مِنْ قُرَيْشٍ دَارَ اٰلِ أَبِىْ حُسَيْنٍ نَنْظُرُ إِلٰى رَسُولِ اللّٰهِ ﷺ وَهُوَ يَسْعٰى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَرَأَيْتُه يَسْعٰى وَإِنَّ مِئْزَرَه لَيَدُوْرُ مِنْ شِدَّةِ السَّعْىِ وَسَمِعْتُه يَقُولُ: اِسْعَوْا فَإِنَّ اللّٰهَ كَتَبَ عَلَيْكُمُ السَّعْىَ. رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ وَرَوَاهُ أَحْمَدُ مَعَ اِخْتِلَافٍ
বিনতু আবূ তুজরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ তুজরাহ্-এর মেয়ে আমাকে বলেছেন, আমি কুরায়শ গোত্রের কিছু মহিলার সাথে আবূ হুসায়ন পরিবারের একটি ঘরে প্রবেশ করলাম যাতে আমরা সাফা মারওয়ার সা‘ঈর সময় রাসুলুল্লাহ (ﷺ) - কে দেখতে পাই। তখন আমি তাঁকে সা‘ঈ করতে দেখলাম, জোরে জোরে পা ফেলার কারণে তাঁর চাঁদর এদিকে-সেদিকে দুলছিল। আর তখন আমি তাঁকে এ কথাও বলতে শুনেছি, ‘‘তোমরা সা‘ঈ করো’’। কেননা সা‘ঈ করা আল্লাহ তোমাদের জন্য লিপিবদ্ধ (নির্ধারণ) করেছেন। (বাগাবীর শারহুস্ সুন্নাহ এবং আহমাদ কিছু ভিন্নতার সাথে)[১]
[১] য‘ঈফ : আহমাদ ২৭৩৬৭, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৭৩, শারহুস্ সুন্নাহ ১৯২১। তবে শব্দের কিছু ভিন্নতাসহ হাদীসটি ত্ববারানী ও বায়হাক্বীতে হাসান সনদে বর্ণিত হয়েছে।
