১১/৩. অধ্যায়ঃ
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫৮৩-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫৮৩-[২৩]
وَعَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللّٰهِ بْنِ عَمَّارٍ قَالَ: رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَسْعٰى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ عَلٰى بَعِيرٍ لَا ضَرْبٌ وَلَا طَرْدٌ وَلَا إِلَيْكَ. رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ
কুদামাহ্ ইবনু ‘আব্দুল্লাহ ইবনু ‘আম্মার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ) - কে উটের পিঠে চড়ে সাফা মারওয়ার মাঝে সা‘ঈ করতে দেখেছি। কিন্তু কাউকেও মারতে বা হাঁকাতে দেখিনি এবং এমনকি আশেপাশে ‘সরো’ ‘সরো’ বলতেও শুনিনি। (শারহুস্ সুন্নাহ্)[১]
[১] সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩৮৫, শারহুস্ সুন্নাহ ১৯২২, তিরমিযী ৯০৩।
