১১/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৯৮-[৭] - আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া ও তাওহীদের যিকির
আরাফায় অবস্থান প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
আরাফার দিনের দোয়া ও তাওহীদের শ্রেষ্ঠ যিকির
মিশকাতুল মাসাবীহ : ২৫৯৮-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৯৮-[৭]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ النَّبِىَّ ﷺ قَالَ: خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّوْنَ مِنْ قَبْلِىْ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ. رَوَاهُ التِّرْمِذِىُّ
আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা শু‘আয়ব হতে, তিনি তাঁর দাদা [‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ)] হতে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো ‘আরাফার দিনের দোয়া আর শ্রেষ্ঠ কালিমাহ্ (যিকির) যা আমি পাঠ করেছি ও আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন তা হলো, ‘‘লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বদীর’’ (অর্থাৎ- আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই। তিনি অদ্বিতীয়, তাঁর কোন শারীক নেই। তাঁরই রাজত্ব। তাঁর জন্যই সকল প্রশংসা। তিনি সকল শক্তির আঁধার।)। (তিরমিযী)[১]
[১] হাসান লিগয়রিহী : তিরমিযী ৩৫৮৫, সহীহ আত্ তারগীব ১৫৩৬, সহীহ আল জামি‘ ৩২৭৪, সহীহাহ্ ১৫০৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৯৮-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আরাফার দিনের দোয়ার বিশেষ মর্যাদা এসেছে। নবীজি صلى الله عليه وسلم বলেছেন, সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফার দিনের দোয়া। এরপর তিনি বলেন, তিনি এবং তাঁর পূর্ববর্তী নবীগণ যে শ্রেষ্ঠ কালিমা বলেছেন তা হলো: “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।” এর অর্থে তাওহীদ, আল্লাহর একত্ব, তাঁর রাজত্ব, তাঁর প্রশংসা এবং তাঁর ক্ষমতার কথা আছে। এই হাদিস আরাফার দোয়া ও তাওহীদের যিকিরকে একসঙ্গে সামনে আনে। আরাফার দিনে কী পড়া যায়—এ প্রশ্নে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে নবীজি صلى الله عليه وسلم নিজেই একটি যিকির উল্লেখ করেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া হিসেবে বর্ণিত হয়েছে।
- নবীজি صلى الله عليه وسلم ও পূর্ববর্তী নবীগণের যিকিরে তাওহীদের কালিমা এসেছে।
- আল্লাহর রাজত্ব, প্রশংসা ও ক্ষমতার স্বীকৃতি এই যিকিরের অংশ।
- আরাফার দিনে দোয়া ও তাওহীদভিত্তিক যিকিরে মন দেওয়া উচিত।
