১১/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬২৭-[১] - কুরবানীর পশু চিহ্নিত করার নববী আমল
কুরবানির পশুর বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
হাদীর পশু চিহ্নিত করা ও তালবিয়াহ পাঠের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২৬২৭-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬২৭-[১]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: صَلّٰى رَسُوْلُ اللّٰهِ ﷺ الظُّهْرَ بِذِى الْحُلَيْفَةِ ثُمَّ دَعَا بِنَاقَتِه فَأَشْعَرَهَا فِىْ صَفْحَةِ سَنَامِهَا الْأَيْمَنِ وَسَلَّتِ الدَّمَ عَنْهَا وَقَلَّدَهَا نَعْلَيْنِ ثُمَّ رَكِبَ رَاحِلَتَه فَلَمَّا اسْتَوَتْ بِه عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ بِالْحَجِّ. رَوَاهُ مُسْلِمٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) যুলহুলায়ফায় যুহরের সালাত আদায় করলেন। এরপর তাঁর কুরবানীর পশু আনালেন এবং এর কুঁজের ডান দিকে ফেঁড়ে দিলেন ও এর রক্ত মুছে ফেলে গলায় দুইটি জুতার মালা পরিয়ে দিলেন। অতঃপর তিনি (ﷺ) তাঁর সওয়ারীতে উঠে বসলেন। তারপর (সামনে গিয়ে) বায়দাতে বাহন সোজা হয়ে দাঁড়ালে তিনি (ﷺ) হজ্জের তালবিয়াহ্ (লাব্বায়কা) পাঠ করলেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১২৮৩, নাসায়ী, আহমাদ ৩১৪৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৮১৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬২৭-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলায়ফায় যুহরের সালাত আদায় করেন। এরপর তিনি কুরবানীর পশু আনান, এর কুঁজের ডান পাশে ফেঁড়ে দেন, রক্ত মুছে ফেলেন এবং গলায় দুইটি জুতার মালা পরিয়ে দেন। তারপর তিনি সওয়ারীতে ওঠেন। বায়দা স্থানে বাহন সোজা হয়ে দাঁড়ালে তিনি হজ্জের তালবিয়াহ পাঠ করেন। এই হাদিসে হাদী বা হজ্জের কুরবানীর পশু চিহ্নিত করার পদ্ধতি এসেছে। এখানে সালাত, পশু চিহ্নিতকরণ, মালা পরানো এবং তালবিয়াহ—সব ধাপে নবীজির বাস্তব আমল দেখা যায়। তাই হজ্জের প্রস্তুতিতে সুন্নতের ধারাবাহিকতা বোঝার জন্য হাদিসটি খুব দরকারি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি যুলহুলায়ফায় যুহরের সালাত আদায়ের পর হাদীর পশু প্রস্তুত করেন।
- কুরবানীর পশুকে কুঁজে চিহ্নিত করা ও মালা পরানোর কথা এসেছে।
- বাহন বায়দায় দাঁড়ালে নবীজি হজ্জের তালবিয়াহ পাঠ করেন।
- হজ্জের প্রস্তুতিতেও নবীজির কাজগুলো সুসংগঠিতভাবে এসেছে।
