২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৭-[৮০] - কুরআন পড়েও আমল না করার সতর্কতা
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
ইলম উঠে যাওয়া: কুরআন পড়া ও আমলের সম্পর্ক
মিশকাতুল মাসাবীহ : ২৭৭-[৮০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭৭-[৮০]
وَعَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ قَالَ ذَكَرَ النَّبِيُّ ﷺ شَيْئًا فَقَالَ ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ قُلْتُ يَا رَسُولَ اللهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْاۤنَ وَنُقْرِئُه أَبْنَاءَنَا وَيُقْرِئُه أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلى يَوْمِ الْقِيَامَةِ فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَاَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هذِهِ الْيَهُودُ وَالنَّصَارى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا. رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَةَ وَرَوَى التِّرْمِذِيُّ عَنْهُ نَحْوَه
যিয়াদ ইবনু লাবীদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি বিষয় বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, সেটা ইলম উঠে যাওয়ার সময় সংঘটিত হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! কিরূপে ইলম উঠে যাবে? অথচ আমরা তো কোরআন শিক্ষা করছি, আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানগণ ক্বিয়ামাত অবধি তাদের সন্তান-সন্ততিদেরকে কোরআন শিক্ষা দিতে থাকবে। তিনি (ﷺ) বলেন, যিয়াদ! তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আমি তো তোমাকে মদীনার একজন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি বলেই মনে করতাম। এসব ইয়াহুদী ও নাসারাগণ কি তাওরাত ও ইঞ্জিল পড়ছে না কিন্তু তারা তদানুযায়ী কাজ করছে না এমন নয় কি? আহমাদ, ইবনু মাজাহ; ইমাম তিরমিযীও অনুরূপ যিয়াদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। [১]
[১] সহীহ : আহমাদ ১৮০১৯, ইবনু মাজাহ্ ৪০৪৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৭-[৮০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ইলম উঠে যাওয়ার সময়ের কথা বললেন। যিয়াদ (রাঃ) আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, আমরা তো কুরআন শিখছি এবং সন্তানদের শেখাচ্ছি, তাহলে ইলম কীভাবে উঠে যাবে? উত্তরে নবী (صلى الله عليه وسلم) ইয়াহুদী ও নাসারাদের উদাহরণ দেন—তারা তাওরাত ও ইঞ্জিল পড়ে, কিন্তু তার মধ্যে থাকা শিক্ষার ওপর আমল করে না। এখান থেকে বোঝা যায়, শুধু পাঠ করা ইলমের পূর্ণতা নয়। কুরআন পড়া, শেখানো ও মুখস্থ রাখা বড় কাজ, তবে তার সঙ্গে আমল না থাকলে ইলমের আসল আলো দুর্বল হয়ে যায়। এই হাদিস ‘ইলম ও আমল’-এর সম্পর্ক খুব সহজভাবে বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পড়ার সঙ্গে তার শিক্ষার ওপর আমল করা দরকার।
- শুধু পাঠ করা ইলমের পূর্ণ ফল দেয় না।
- ইলম হারানোর একটি দিক হলো আমলহীনতা।
- সন্তানদের কুরআন শেখানোর সঙ্গে আমলের শিক্ষা দেওয়াও জরুরি।
