১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৮৪-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৮৪-[২৬]
وَعَن أبي بكرِ بنِ أبي مريمَ قَالَ: كَانَتْ لِمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ جَارِيَةٌ تَبِيعُ اللَّبَنَ وَيَقْبِضُ الْمِقْدَامُ ثَمَنَهُ فَقِيلَ لَهُ: سُبْحَانَ اللَّهِ أَتَبِيعُ اللَّبَنَ؟ وَتَقْبِضُ الثَّمَنَ؟ فَقَالَ نَعَمْ وَمَا بَأْسٌ بِذَلِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَم» . رَوَاهُ أَحْمد
মিক্বদাম ইবনু মা'দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ
মিক্বদাম ইবনু মা'দীকারিব (রাঃ)-এর একটি ক্রীতদাসী ছিল। সে দুধ বিক্রি করতো আর মিক্বদাম (রাঃ) এর মূল্য গ্রহণ করতেন। তাঁকে বলা হলো, সুবহানাল্লাহ! দাসীটি দুধ বিক্রয় করছে আর তুমি তার মূল্য গ্রহণ করছ? জবাবে মিকদাম বললেন, জি হ্যাঁ, গ্রহণ করি; এতে কোনো দোষ নেই। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, লোকেদের সামনে এমন যুগ আসবে (হারাম হতে বাঁচার জন্য) অর্থ-কড়ি (দিরহাম ও দীনারের মূল্য) ছাড়া কোনো উপায় থাকবে না।
[১] য‘ঈফ : আহমাদ ১৭২০১। কারণ এর সনদে আবূ বাকর বিন আবী মারইয়াম তার ঊর্ধ্বতন রাবী মিকদাম বিন মা‘দীকারিব-এর সাক্ষাৎ পাননি। তাই সানাদটি মুনক্বতি’।
