১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৮৩-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৮৩-[২৫]
وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: «عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ» . رَوَاهُ أَحْمَدُ
রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কোন্ ধরনের উপার্জন সর্বোত্তম? তিনি (ﷺ) বললেন, নিজের হাতের কাজ (কায়িক পরিশ্রমের কাজ) এবং প্রত্যেক সঠিক ক্রয়-বিক্রয়।
[১] সহীহ লিগয়রিহী : আহমাদ ১৭২৬৫, সহীহাহ্ ৬০৭, সহীহ আত্ তারগীব ১৬৮৮, শু‘আবুল ঈমান ৮৩৬৭। হাদীসটি গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে শায়খ আলবানী (রহঃ) সিলসিলাহ্ আস্ সহীহাহ্-তে বিস্তারিত আলোচনা করেছেন।
