১২/০. অধ্যায়ঃ

উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৮৫-[২৭]

وَعَنْ نَافِعٍ قَالَ: كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ وَإِلَى مِصْرَ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ فَأَتَيْتُ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ فَجَهَّزْتُ إِلَى العراقِ فقالتْ: لَا تفعلْ مالكَ وَلِمَتْجَرِكَ؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَبَّبَ اللَّهُ لِأَحَدِكُمْ رِزْقًا مِنْ وَجْهٍ فَلَا يَدَعْهُ حَتَّى يَتَغَيَّرَ لَهُ أَوْ يَتَنَكَّرَ لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَه

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি সিরিয়া ও মিসরে ব্যবসায়ী পণ্য রপ্তানি করতাম। একবার আমি ইরাক্বেও পণ্য পাঠালাম। অতঃপর উম্মুল মুমিনীন ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট এসে জিজ্ঞেস করলাম, আমি তো সিরিয়ায় পণ্য সরবরাহ করে থাকি, অতঃপর এবার ইরাক্বেও মাল রপ্তানি করেছি। আমার কথা শুনে তিনি (‘আয়িশাহ্ (রাঃ) বললেন, এরূপ করবে না; তোমার আগের ব্যবসাস্থলে (শহরে) কি হয়েছে? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমাদের কারো রিয্‌ক আল্লাহ তা'আলা এক উপায় হতে দিতে থাকলে, তাতে কোনো বাধা বা অসুবিধা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা পরিবর্তন করবে না।

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২১৪৮, আহমাদ ২৬০৯২, য‘ঈফ আল জামি‘ ৫৩৯। হাদীসটি বেশ কয়েকটি কারণে ত্রুটিযুক্ত। প্রথমতঃ মাখলাদ বিন যহ্হাক এমন একজন দুর্বল রাবী যার হাদীসের দ্বারা মুতাবা‘আতও গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়তঃ যুবায়র বিন ‘উবায়দ একজন মাজহূল রাবী। তৃতীয়তঃ নাফি‘ মাজহূলুল হাল। কারণ তিনি ইবনু ‘উমার -এর আযাদকৃত দাস নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন