১২/৭. অধ্যায়ঃ
খাদ্যদ্রব্য গুদামজাত করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৯৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৯৪-[৩]
وَعَن أنس قَالَ: غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ سَعِّرْ لَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أحد مِنْكُم يطلبنني بمظلة بِدَمٍ وَلَا مَالٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর আমলে এক সময় দ্রব্য-সামগ্রীর মূল্য বৃদ্ধি পেল। লোকেরা অনুরোধ করল- হে আল্লাহর রাসূল! দ্রব্য-সামগ্রীর মূল্য সুনির্ধারিত করে দিন। নবী (ﷺ) বললেন : দ্রব্যমূল্যের উত্থান-পতন আল্লাহ তা'আলার পক্ষ হতেই নির্ধারিত হয়ে থাকে। সুতরাং সঙ্কীর্ণতা ও প্রশস্ততা একমাত্র তিনিই আনেন এবং তিনিই রিয্ক দিয়ে থাকেন। সদাসর্বদা আমার এ প্রচেষ্টাই থাকবে, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করি যেন আমার ওপর তোমাদের কারো জানের বা মালের প্রতি কোনো অন্যায়-অবিচারের দাবি না থাকে।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৪৫১, তিরমিযী ১৩১৪, ইবনু মাজাহ ২২০০, দারিমী ২৫৪৪, আহমাদ ১৪০৫৭।
