১২/৭. অধ্যায়ঃ
খাদ্যদ্রব্য গুদামজাত করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৯৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৯৫-[৪]
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَزِينٌ فِي كِتَابِهِ
‘উমার ইবনুল খত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলিমে ওপর অভাব-অনটন সৃষ্টি করে খাদ্য-সামগ্রী গুদামজাত করবে, আল্লাহ তা'আলা তাকে কুষ্ঠরোগে এবং দারিদ্র্যে নিপতিত করবেন।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২১৫৫, শু‘আবুল ঈমান ১১২১৮, য‘ঈফ আল জামি‘ ৫৩৫১, য‘ঈফ আত্ তারগীব ১১০২।
