১২/৭. অধ্যায়ঃ
খাদ্যদ্রব্য গুদামজাত করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৯৭-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৯৭-[৬]
وَعَنْ مُعَاذٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: بِئْسَ الْعَبْدُ الْمُحْتَكِرُ: إِنْ أَرْخَصَ اللَّهُ الْأَسْعَارَ حَزِنَ وَإِنْ أَغْلَاهَا فَرِحَ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَرَزِينٌ فِي كِتَابِهِ
মু'আয (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, গুদামজাতকারী ব্যক্তি কতই না নিকৃষ্ট! আল্লাহ তা'আলা দ্রব্যমূল্য কমিয়ে দিলে সে দুশ্চিন্তায় পড়ে। আর দ্রব্যমূল্য বাড়িয়ে দিলে সে আনন্দ-উচ্ছাস প্রকাশ করে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ১০৭০২, য‘ঈফাহ্ ৫৫৬৭, য‘ঈফ আল জামি‘ ২৩৫১, য‘ঈফ আত্ তারগীব ১১০৩। কারণ এর সানাদটি মুনক্বতি‘।
