১২/৭. অধ্যায়ঃ
খাদ্যদ্রব্য গুদামজাত করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৯৮-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৯৮-[৭]
وَعَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ احْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ يَوْمًا ثمَّ تَصَدَّقَ بِهِ لَمْ يَكُنْ لَهُ كَفَّارَةً» . رَوَاهُ رزين
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্যজাত দ্রব্য গুদামজাত করে রাখবে, সে তার এ মাল দান-খয়রাত করে দিলেও তার জন্য যথেষ্ট (কাফ্ফারাহ্) হবে না।
[১] মাওযূ‘ বা বানায়োট : য‘ঈফাহ্ ৮৫৯। কারণ এর সনদে মুহাম্মাদ বিন মারওয়ান একজন মিথ্যুক রাবী।
