১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৯৯-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৯৯-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ أَفْلَسَ فَأَدْرَكَ رَجُلٌ مَالَهُ بِعَيْنِهِ فَهُوَ أَحَق بِهِ من غَيره»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দেউলিয়াগ্রস্ত বলে গণ্য হবে, যে তার কাছে নিজের মাল হুবহু পাবে, সে তার অন্য পাওনাদার অপেক্ষা অগ্রাধিকারযোগ্য হবে।
[১] সহীহ : বুখারী ২৪০২, মুসলিম ১৫৫৯, আবূ দাঊদ ৩৫১৯, ইবনু মাজাহ ২৩৫৮, আহমাদ ৯৩২০, ইরওয়া ১৪৪২, সহীহ আল জামি‘ ৫৯৯৬।
