১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯১৮-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯১৮-[২০]
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ شَابًّا سَخِيًّا وَكَانَ لَا يُمْسِكُ شَيْئًا فَلَمْ يَزَلْ يُدَانُ حَتَّى أَغَرَقَ مَالَهُ كُلَّهُ فِي الدَّيْنِ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ لِيُكَلِّمَ غُرَمَاءَهُ فَلَوْ تَرَكُوا لِأَحَدٍ لَتَرَكُوا لِمُعَاذٍ لِأَجْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَالَهُ حَتَّى قَامَ مُعَاذٌ بِغَيْرِ شَيْءٍ. رَوَاهُ سعيد فِي سنَنه مُرْسلا
‘আব্দুর রহমান ইবনু কা'ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মু'আয ইবনু জাবাল (রাঃ) তরুণ দানশীল ছিলেন- কোনো কিছু গচ্ছিত রাখতেন না। এমনকি তিনি ঋণে দায়বদ্ধ হয়ে পড়লেন, ফলে তাঁর সমস্ত সম্পত্তি ঋণে নিমজ্জিত হয়ে গেল।এমতাবস্থায় তিনি নবী (ﷺ) এর কাছে এসে অনুরোধ করলেন- তিনি (ﷺ) যেন তাঁর পাওনাদারগণের কাছে সুপারিশ করেন।পাওনাদারগণের পক্ষে প্রাপ্যের দাবি মাওকূফ করা যদি সম্ভব হতো, তবে অবশ্যই মু'আয-এর জন্য তা ছেড়ে দিতেন। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) সুপারিশ করেছিলেন। পরিশেষে তিনি (ﷺ) পাওনাদারগণের জন্য মু'আয-এর সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। এমনকি মু'আয (রাঃ) দেউলিয়া হয়ে পড়লেন। (সা'ঈদ তাঁর ‘সুনান' গ্রন্থে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেছেন)
[১] য‘ঈফ : প্রাগুক্ত।
