১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯২০-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯২০-[২২]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا فَقَالَ: «هَلْ عَلَى صَاحِبِكُمْ دَيْنٌ؟» قَالُوا: نَعَمْ قَالَ: «هَلْ تَرَكَ لَهُ مِنْ وَفَاءٍ؟» قَالُوا: لَا قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ» قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ فَتَقَدَّمَ فَصَلَّى عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ مَعْنَاهُ وَقَالَ: «فَكَّ اللَّهُ رِهَانَكَ مِنَ النَّارِ كَمَا فَكَكْتَ رِهَانَ أَخِيكَ الْمُسْلِمِ لَيْسَ مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَقْضِي عَنْ أَخِيهِ دَيْنَهُ إِلَّا فَكَّ اللَّهُ رِهَانَهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
আবূ সা'ঈদ আল খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) এর নিকট একটি জানাযাহ্ উপস্থিত করা হলো তার সালাত আদায়ের জন্য। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের সাখী মৃত ব্যক্তির ওপর কোনো ঋণ আছে কি? লোকেরা বলল, জি হ্যাঁ। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা রেখে গেছে কি? লোকেরা বলল, জি না। তিনি (ﷺ) বললেন, তোমরা তোমাদের সাথীর জানাযার সালাত আদায় করে নাও।তখন 'আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। অতঃপর তিনি (ﷺ) তার জানাযার সালাত আদায় করলেন।অপর এক বর্ণনায় আরো আছে যে, নবী (ﷺ) 'আলী (রাঃ) -কে বললেন, আল্লাহ তা'আলা তোমাকে জাহান্নাম হতে মুক্তি দান করুন, যেভাবে তুমি তোমার মুসলিম ভাইকে মুক্ত করেছো। যে কোনো মুসলিম তার ভাইকে ঋণ হতে মুক্ত করবে, কেয়ামত দিবসে আল্লাহ তা'আলা তাকে মুক্তি দান করবেন।
[১] য‘ঈফ : শারহুস্ সুন্নাহ্ ২১৫৫। কারণ এর সনদে তিনজন দুর্বল রাবী রয়েছে। তারা হলেন ‘উবায়দুল্লাহ বিন আল ওয়ালীদ, ‘আতিয়্যাহ্ বিন সা‘দ এবং আবূ সা‘ঈদ।
