১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯০৯-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯০৯-[১১]
وَعَن سَلمَة بن الْأَكْوَع قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجِنَازَةٍ فَقَالُوا: صَلِّ عَلَيْهَا فَقَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟» قَالُوا: لَا فَصَلَّى عَلَيْهَا ثُمَّ أُتِيَ بِجِنَازَةٍ أُخْرَى فَقَالَ: «هَل عَلَيْهِ دين؟» قَالُوا: نعم فَقَالَ: «فَهَلْ تَرَكَ شَيْئًا؟» قَالُوا: ثَلَاثَةَ دَنَانِيرَ فَصَلَّى عَلَيْهَا ثمَّ أُتِي بالثالثة فَقَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟» قَالُوا: ثَلَاثَةُ دَنَانِيرَ قَالَ: «هَلْ تَرَكَ شَيْئًا؟» قَالُوا: لَا قَالَ: «صلوا على صَاحبكُم» قَالَ أَبُو قَتَادَة: صلى الله عَلَيْهِ وَسلم عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ فَصَلَّى عَلَيْهِ. رَوَاهُ البُخَارِيّ
সালামাহ্ ইবনুল আক্ওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা নবী (ﷺ) এর কাছে বসা ছিলাম। এমতাবস্থায় একটি জানাযাহ্ উপস্থিত করা হলো। লোকেরা নবী (ﷺ) কে জানাযার সালাত আদারের অনুরোধ করলো। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, মৃত লোকের ওপর কোনো ঋণ আছে কি? তারা বলল, না। তখন তিনি (ﷺ) জানাযার সালাত আদায় করলেন।অতঃপর অপর একটি জানাযাহ্ আনা হলো। সেটির ব্যাপারেও তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, মৃত ব্যক্তির ওপর কোনো ঋণ আছে কি? তখন বলা হলো, হ্যাঁ, আছে। জিজ্ঞেস করলেন, (ঋণ পরিশোধে) কোনো কিছু রেখে গেছে কি? লোকেরা বলল, হ্যাঁ, তিনটি স্বর্ণমুদ্রা রেখে গেছে। তখন তিনি (ﷺ) এ জানাযার সালাত আদায় করলেন।অতঃপর আরেকটি জানাযাহ্ উপস্থিত করা হলে সেটির ব্যাপারেও তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, তার ওপর কোনো ঋণ আছে কি? লোকেরা বলল, তিনটি স্বর্ণমুদ্রা তার ওপর ঋণ আছে। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, কিছু রেখে গেছে কি? লোকেরা বলল, না। তখন তিনি (ﷺ) বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জানাযার সালাত আদায় করে নাও।আবূ ক্বতাদাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! এ লোকের জানাযার সালাত আদায় করিয়ে দিন, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। তখন তিনি (ﷺ) তার জানাযার সালাত আদায় করিয়ে দিলেন।
[১] সহীহ : বুখারী ২২৮৯, আহমাদ ১৬৫১০।
