১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৭৬-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৭৬-[১৭]
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ غيلَان بن سَلمَة الثَّقَفِيَّ أَسْلَمَ وَلَهُ عَشْرُ نِسْوَةٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَسْلَمْنَ مَعَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ أَرْبَعًا وَفَارِقْ سَائِرَهُنَّ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
গয়লান ইবনু সালামাহ্ আস্ সাক্বাফী ইসলাম গ্রহণ করেন এবং তাঁর সাথে জাহিলিয়্যাত যুগে বিবাহিতা ১০ জন স্ত্রীও মুসলিম হলেন। নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি চারজন স্ত্রীকে রেখে বাকি সবাইকে ছেড়ে (পৃথক করে) দাও।
[১] সহীহ : তিরমিযী ১১২৮, ইবনু মাজাহ ১৯৫৩, আহমাদ ৪৬০৯, সহীহ ইবনু হিব্বান ৪১৫৭, ইরওয়া ১৮৮৩।
