১৩/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৭৭-[১৮] - পাঁচ স্ত্রী থেকে চারজন

যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

পাঁচ স্ত্রী থাকলে একজন পৃথক: চারজন রাখার বিধান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১৭৭-[১৮]

وَعَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ قَالَ: أَسْلَمْتُ وَتَحْتِي خَمْسُ نِسْوَةٍ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَارِقْ وَاحِدَةً وَأَمْسِكْ أَرْبَعًا» فَعَمَدْتُ إِلَى أَقْدَمِهِنَّ صُحْبَةً عِنْدِي: عَاقِرٍ مُنْذُ سِتِّينَ سنة ففارقتها. رَوَاهُ فِي شرح السّنة

নাওফাল ইবনু মু'আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি যখন ইসলাম গ্রহণ করি, তখন আমার ৫ জন স্ত্রী ছিল— এ ব্যাপারে নবী (ﷺ) কে জিজ্ঞেস করলাম। তিনি (ﷺ) বললেন, একজনকে পৃথক করে দাও এবং ৪ জনকে রাখ (বা রাখতে পার)। অতঃপর আমি অধিককাল (সর্বপ্রথমা) আমার সাহার্যে ৬০ বছর যাবৎ বন্ধ্যা অবস্থায় কাটিয়েছে, তাকেই বিদায় করার ইচ্ছা করে বিদায় করলাম।

[১] য‘ঈফ : মুসনাদ আশ্ শাফি‘ঈ ২/৪৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪০৫৭, শারহুস্ সুন্নাহ্ ২২৮৯, ইরওয়া ১৮৮৪। কারণ এর সনদে একজন মাজহূল রাবী।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৭৭-[১৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাওফাল ইবনু মু‘আবিয়াহ্ বলেন, তিনি ইসলাম গ্রহণের সময় তাঁর অধীনে পাঁচজন স্ত্রী ছিলেন। তিনি এ বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, একজনকে পৃথক করো এবং চারজনকে রাখো। এরপর তিনি তাঁর দীর্ঘদিনের সঙ্গী, যিনি বন্ধ্যা ছিলেন, তাকে পৃথক করেন—এ কথাও বর্ণনায় এসেছে। হাদিসটির মূল শিক্ষা হলো, ইসলাম গ্রহণের পর বিবাহের সংখ্যায় শরীয়তের সীমা মানতে হবে। এখানে চারজন রাখার সীমা আবারও এসেছে। ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের হলেও নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুযায়ী বৈধ সীমা ঠিক করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ স্ত্রী থাকলে একজনকে পৃথক করে চারজন রাখার নির্দেশ এসেছে।
  • বিবাহের সংখ্যায় শরীয়তের সীমা মানা জরুরি।
  • ইসলাম গ্রহণের পর আগের বিবাহ-অবস্থা সংশোধন করা হতে পারে।
  • ব্যক্তিগত পছন্দের চেয়ে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ বড়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন