১৩/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৮০-[২১] - ইসলাম গ্রহণে পূর্ব বিবাহ বহাল

যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

স্বামী-স্ত্রীর ইসলাম গ্রহণে পূর্ব বিবাহ বহাল থাকার ঘটনা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১৮০-[২১]

وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ جَمَاعَةً مِنَ النِّسَاءِ رَدَّهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنِّكَاحِ الأول على أَزوَاجهنَّ عِنْد اجْتِمَاع الإسلاميين بَعْدَ اخْتِلَافِ الدِّينِ وَالدَّارِ مِنْهُنَّ بِنْتُ الْوَلِيدِ بْنِ مُغِيرَةَ كَانَتْ تَحْتَ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ فَأَسْلَمَتْ يَوْمَ الْفَتْحِ وَهَرَبَ زَوْجُهَا مِنَ الْإِسْلَامِ فَبعث النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ ابْنَ عَمِّهِ وَهْبَ بْنَ عُمَيْرٍ بِرِدَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَانًا لِصَفْوَانَ فَلَمَّا قَدِمَ جَعَلَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْيِيرَ أَرْبَعَةِ أَشْهُرٍ حَتَّى أَسْلَمَ فَاسْتَقَرَّتْ عِنْدَهُ وَأَسْلَمَتْ أَمُّ حَكِيمٍ بِنْتُ الْحَارِثِ بْنِ هِشَامٍ امْرَأَةُ عِكْرِمَةَ بْنِ أَبِي جَهْلٍ يَوْمَ الْفَتْحِ بِمَكَّةَ وَهَرَبَ زَوْجُهَا مِنَ الْإِسْلَامِ حَتَّى قَدِمَ الْيَمَنَ فَارْتَحَلَتْ أَمُّ حَكِيمٍ حَتَّى قَدِمَتْ عَلَيْهِ الْيَمَنَ فَدَعَتْهُ إِلَى الْإِسْلَامِ فَأَسْلَمَ فَثَبَتَا عَلَى نِكَاحِهِمَا.رَوَاهُ مَالِكٌ عَنِ ابْنِ شهَاب مُرْسلا

শারহুস্ সুন্নাহ্-তে বর্ণিত আছে, স্বামী-স্ত্রীর একসাথে মুসলিম হওয়ায় নবী (ﷺ) কিছু সংখ্যক স্ত্রীলোকের তাদের পূর্ব স্বামীগণের নিকট ফিরিয়ে দিলেন, যদিও ধর্ম ও অবস্থানগত দিক দিয়ে পার্থক্য দেখা দিল। তন্মধ্যে একজন হলো ওয়ালীদ ইবনু মুগীরাহ্-এর কন্যা ও সাফ্ওয়ান ইবনু উমাইয়্যাহ্'র স্ত্রী যারা মাক্কাহ্ বিজয়ের দিন ইসলাম গ্রহণ করে এবং তাদের স্বামী ইসলাম ক্ববূলের ভয়ে পালিয়ে যায়।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সাফ্ওয়ান-কে নিরাপত্তাদানের উদ্দেশে স্বীয় চাদর দিয়ে তার চাচাতো ভাই ওয়াহ্ব ইবনু ‘উমায়র-কে তার নিকট পাঠালেন। যখন সাফ্ওয়ান ফিরে আসলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে চারমাস অবাধে ঘুরে বেড়াবার অবকাশ দিলেন (এজন্য যে, মুসলিমদের সাথে চলাফেরায় তাদের ‘আমাল-আখলাক্বের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়)। অবশেষে সে মুসলিম হয় এবং তার স্ত্রী তার নিকটেই থেকে যায়।অপর একজন হলো ‘ইকরিমাহ্ ইবনু আবূ জাহ্ল-এর স্ত্রী উম্মু হাকীম বিনতুল হারিস মাক্কাহ্ বিজয়ের দিনে ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী ইসলাম গ্রহণের ভয়ে পালিয়ে ইয়ামানে চলে যায়। তার স্ত্রী উম্মু হাকীম স্বামীর উদ্দেশে ইয়ামানে যায় এবং স্বামীকে ইসলামের প্রতি আহ্বান জানালে সে মুসলিম হয় এবং উভয়ের পূর্ব বিবাহ অটুট থাকে।

[১] য‘ঈফ : মালিক ২/১১৮১, শারহুস্ সুন্নাহ্ ২২৯০। কারণ এর সানাদটি মুরসাল।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৮০-[২১]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, স্বামী-স্ত্রী উভয়ের ইসলাম গ্রহণের পর নবী (صلى الله عليه وسلم) কিছু নারীকে তাদের পূর্ব স্বামীদের কাছে আগের বিবাহের ভিত্তিতে ফিরিয়ে দেন। উদাহরণ হিসেবে সাফওয়ান ইবনু উমাইয়্যাহ্ ও তাঁর স্ত্রীর ঘটনা এসেছে। স্ত্রী ইসলাম গ্রহণ করেন, স্বামী পালিয়ে যান। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিরাপত্তার নিদর্শন হিসেবে নিজের চাদর পাঠান, সাফওয়ান ফিরে আসেন, তাঁকে চার মাসের অবকাশ দেওয়া হয়, পরে তিনি মুসলিম হন এবং স্ত্রী তাঁর কাছেই থাকেন। আরেক ঘটনা ‘ইকরিমাহ্ ইবনু আবূ জাহল ও উম্মু হাকীম (রাঃ)-এর। স্ত্রী তাঁকে ইসলামের দিকে ডাকেন, তিনি মুসলিম হন, আর তাদের পূর্ব বিবাহ বহাল থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামী-স্ত্রী উভয়ে ইসলাম গ্রহণ করলে পূর্ব বিবাহ বহাল থাকার ঘটনা এসেছে।
  • সাফওয়ানকে নিরাপত্তা দিয়ে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল।
  • উম্মু হাকীম (রাঃ) স্বামীকে ইসলামের দিকে আহ্বান করেন।
  • দাম্পত্য বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত ও সময় দেওয়া—দুটিই এই বর্ণনায় দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন