১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৭৮-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৭৮-[১৯]
وَعَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزٍ الدَّيْلَمِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْلَمْتُ وتحتي أختَان قَالَ: «اختر أيتها شِئْتَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
যহ্হাক ইবনু ফায়রূয্ আদ্ দায়লামী (রহঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি মুসলিম হয়েছি, কিন্তু আমার অধীনে দু' স্ত্রী পরস্পর দু' বোন। উত্তরে তিনি (ﷺ) বললেন, তাদের মধ্যে কোনো একজনকে পছন্দ কর (রাখতে পার)।
[১] হাসান : তিরমিযী ১১৩০, ইবনু মাজাহ ১৯৫১, আবূ দাঊদ ২২৪৩।
