১৩/৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৩৭-[৯] - মায়মূনার জানাযা ও স্ত্রীদের সম্মান

ভাগ-বণ্টন (সহধর্মিণীদের মধ্যে পালা নিরূপণ প্রসঙ্গে) - তৃতীয় অনুচ্ছেদ

মায়মূনার জানাযা ও স্ত্রীদের সম্মানের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২৩৭-[৯]

عَنْ عَطَاءٍ قَالَ: حَضَرْنَا مَعَ ابْنِ عَبَّاسٍ جَنَازَةَ مَيْمُونَةَ بِسَرِفَ فَقَالَ: هَذِهِ زَوْجَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَفَعْتُمْ نَعْشَهَا فَلَا تُزَعْزِعُوهَا وَلَا تُزَلْزِلُوهَا وَارْفُقُوا بِهَا فَإِنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعُ نِسْوَةٍ كَانَ يَقْسِمُ مِنْهُنَّ لِثَمَانٍ وَلَا يَقْسِمُ لِوَاحِدَةٍ قَالَ عَطَاءٌ: الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْسِمُ لَهَا بَلَغَنَا أَنَّهَا صَفِيَّةُ وَكَانَتْ آخِرهنَّ موتا مَاتَت بِالْمَدِينَةِوَقَالَ رَزِينٌ: قَالَ غَيْرُ عَطَاءٍ: هِيَ سَوْدَةُ وَهُوَ أصح وهبت يَوْمهَا لِعَائِشَةَ حِينَ أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَاقَهَا فَقَالَتْ لَهُ: أَمْسِكْنِي قَدْ وهبت يومي لعَائِشَة لعَلي أكون من نِسَائِك فِي الْجنَّة

‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ‘সারিফ’ নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী মায়মূনাহ্ (রাঃ)-এর জানাযায় ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সাথে উপস্থিত হলাম। ইবনু ‘আব্বাস (রাঃ) উপস্থিত সকলের উদ্দেশে বললেন, সাবধান! ইনি রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিণী, তোমরা যখন কাঁধে তাঁর লাশ বহন করবে, তখন ঝাকি দিও না এবং জোরে নাড়া-চাড়া দিও না, বরং খুব ধীরস্থিরতার সাথে উঠাও। রাসূলুল্লাহ (ﷺ) এর নয়জন সহধর্মিণীদের মধ্যে আটজনের জন্য পালা বণ্টন করতেন এবং একজনের জন্য করতেন না। বর্ণনাকারী ‘আত্বা (রহঃ) বলেন, আমার জানা মতে সহধর্মিণীর জন্য যার পালা বণ্টন করতেন না, তিনি ছিলেন সফিয়্যাহ্ (রাঃ)। তিনি সহধর্মিণীগণের মধ্যে সর্বশেষ মাদীনায় মৃত্যুবরণ করেন।

[১] সহীহ : বুখারী ৫০৬৭, মুসলিম ১৪৫৬, নাসায়ী ৩১৯৬, আহমাদ ২০৪৪। মিশকাত গ্রন্থাকার বলেন, ইমাম রযীন বলেন : ‘আত্বা (রহঃ) ব্যতীত অন্য হাদীস বিশারদগণ বলেছেন, উক্ত সহধর্মিণীর নাম সাওদাহ্ (রাঃ), এটাই অধিকতর সঠিক। (রাসূলুল্লাহ (ﷺ) কোনো কারণে তাঁকে তালাক প্রদানের প্রসঙ্গে বললে) সাওদাহ্ নিজের প্রাপ্য অংশ (পালা) ‘আয়িশাহ্ (রাঃ)-কে দান করে বলেন যে, আপনি আমাকে আপনার সহধর্মিণীরূপে রাখুন, যাতে জান্নাতে আমি আপনার সহধর্মিণীগণের অন্তর্ভুক্ত হতে পারি।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৩৭-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আত্বা (রহঃ) জানান, তাঁরা ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সাথে সারিফে মায়মূনাহ (রাঃ)-এর জানাযায় উপস্থিত ছিলেন। ইবনু ‘আব্বাস (রাঃ) লোকদের বললেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্ত্রী; তাঁর লাশ বহনের সময় ঝাঁকি দিও না, জোরে নড়াচড়া দিও না, বরং ধীরে ও কোমলভাবে উঠাও। এরপর স্ত্রীদের পালা বণ্টনের কথাও আসে। বর্ণনায় কার জন্য পালা ছিল না—এ বিষয়ে ‘আত্বা (রহঃ)-এর বক্তব্য ও অন্যদের বক্তব্য আলাদা এসেছে; মিশকাতের উদ্ধৃতিতে সাওদাহ (রাঃ)-এর কথা বেশি সঠিক বলা হয়েছে। এই হাদিসে মৃতের সম্মান, নবীজির সহধর্মিণীদের মর্যাদা এবং স্ত্রীদের পালা বণ্টনের বিষয় একসাথে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তির দেহ বহনে ধীরতা ও সম্মান বজায় রাখা উচিত।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সহধর্মিণীদের মর্যাদা বিশেষভাবে সম্মানিত।
  • স্ত্রীদের পালা বণ্টনের বিষয়ে বর্ণনায় বিস্তারিত আলোচনা এসেছে।
  • বর্ণনাগত পার্থক্য থাকলে সতর্কভাবে তা উল্লেখ করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন