১৪/১. অধ্যায়ঃ
অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা - তৃতীয় অনুচ্ছেদ
অনুচ্ছেদটি উদ্ধৃত করে মুসান্নিফের উদ্দেশ্য হলো, হাদীস দ্বারা এ কথা প্রমাণ করা যে, যিহারের কাফ্ফারায় আযাদকৃত দাস বা দাসী মু'মিন হওয়া আবশ্যক। উসুলে ফিক্বহে মুতলাক্ব তথা শর্তবিহীন হুকুমকে শর্তযুক্ত করার উসূল বা নীতিতে এর বিশদ আলোচনা রয়েছে। এই অনুচ্ছেদের অধীনের হাদীসটি কুরআনের মুতলাক্ব বা যিহারের কাফ্ফারার শর্তযুক্ত হুকুমকে ঈমানের শর্তে শর্তযুক্ত করার প্রমাণ বহন করে, এতে কোনো দ্বিমত পোষণের সুযোগ নেই। তবে মুকাইয়াদ অর্থাৎ শর্তটি কি এভাবে নির্ধারিত যে, ভুলে হত্যার কাফ্ফারার মতো ঈমানদার ছাড়া আযাদ করলে আদায় হবে না, নাকি উত্তমের বর্ণনা- এতে মতভেদ রয়েছে। আল্লাহ অধিক ভালো জানেন। ২৯৯৯ নং হাদীসের ব্যাখ্যায় এর কিছুটা আলোচনা করা হয়েছে। (সম্পাদক)
মিশকাতুল মাসাবিহ : ৩৪০৪-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪০৪-[১৭]
وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي نَوْمٍ نَامَهُ فَأَعْتَقَتْ عَنْهُ عَائِشَةُ أُخْتُهُ رِقَابًا كَثِيرَةً. رَوَاهُ مَالك
ইয়াহিয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
'আব্দুর রহমান ইবনু আবূ বাক্ (রাঃ) ঘুমন্ত অবস্থায় হঠাৎ ইন্তিকাল করলেন। অতঃপর তাঁর বোন ‘আয়িশাহ্ (রাঃ) তাঁর পক্ষ থেকে বেশ কয়েকটি গোলাম মুক্ত করে দেন।
[১] য‘ঈফ : মালিক ১৫৫৬, শারহুস্ সুন্নাহ্ ২৪২৪। কারণ এর সানাদটি মুনক্বতি‘।
