১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৭১-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৭১-[২৬]
وَعَن أبي رِمْثَةَ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أبي فقالَ: «مَنْ هَذَا الَّذِي مَعَكَ؟» قَالَ: ابْنِي أَشْهَدُ بِهِ قَالَ: «أَمَا إِنَّهُ لَا يَجْنِي عَلَيْكَ وَلَا تَجْنِي عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَزَادَ فِي «شَرْحِ السُّنَّةِ» فِي أَوَّلِهِ قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى أَبِي الَّذِي بِظَهْرِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: دَعْنِي أُعَالِجُ الَّذِي بِظَهْرِكِ فَإِنِّي طَبِيبٌ. فَقَالَ: «أَنْتَ رفيقٌ واللَّهُ الطبيبُ»
আবূ রিমসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলাম। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমার সাথে এটা কে? আমার পিতা বললেন, আমার ছেলে। এ ব্যাপারে আপনি সাক্ষী থাকুন। তখন তিনি (ﷺ) বললেন, জেনে রাখ! তার অন্যায়ের শাস্তি তোমার ওপর এবং তোমার অন্যায়ের শাস্তি তার ওপর বর্তাবে না।আর শারহুস্ সুন্নাহ্-তে হাদীসের প্রথম দিকে কিছু অতিরিক্ত বর্ণিত হয়েছে। তিনি (আবূ রিমসাহ্ (রাঃ) বলেন, আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। তখন আমার পিতা রাসূলুল্লাহ (ﷺ) এর পৃষ্ঠদর্শনে (মুহরে নাবূওয়াত দেখে) বললেন, আমাকে অনুমতি দিন। আপনার পিঠে যেটি আছে, আমি এর সুচিকিৎসা করে দেই। কেননা আমি একজন চিকিৎসক। তিনি (ﷺ) বললেন, তুমি কেবল একজন সেবক আর আল্লাহ তা'আলা হলেন (প্রকৃত) চিকিৎসক।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৪৯৫, নাসায়ী ৪৮৩৬, আহমাদ ৭১০৯, ইরওয়া ২৩০৩, সহীহ আল জামি‘ ১৩১৭।
