১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫০৬-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫০৬-[২১]
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ: دِيَةُ شِبْهِ الْعَمْدِ أَثْلَاثًا ثَلَاثٌ وَثَلَاثُونَ حِقَّةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ جَذَعَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ ثَنِيَّةً إِلَى بَازِلِ عَامِهَا كُلُّهَا خَلِفَاتٌ وَفِي رِوَايَةٍ: قَالَ: فِي الْخَطَأ أَربَاعًا: خَمْسَة وَعِشْرُونَ حِقَّةً وَخَمْسٌ وَعِشْرُونَ جَذَعَةً وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ لَبُونٍ وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ مَخَاضٍ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
“শিবহিল ‘আম্দ” তথা ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যার রক্তপণ তিন প্রকারের উট দ্বারা আদায় করতে হবে। তেত্রিশটি হিক্কাহ্ (যে উট তিন বৎসর পূর্ণ হয়ে চতুর্থ বৎসরে পদার্পণ করেছে), তেত্রিশটি জাযা'আহ্ (যে উট চার বৎসর পূর্ণ হয়ে পঞ্চম বৎসরে পদার্পণ করেছে), চৌত্রিশটি সানিয়্যাহ্ থেকে বাযিল (ষষ্ঠ হতে নবম বৎসর পর্যন্ত বয়সী উট); তবে অবশ্যই এ জাতীয় উটনী গর্ভবতী হতে হবে।অন্য বর্ণনায় আছে, ভুলবশত হত্যার রক্তপণ চার প্রকারের উট দ্বারা আদায় করতে হবে- পঁচিশটি পূর্ণরূপে তিন বৎসরের, পঁচিশটি পূর্ণরূপে চার বৎসরের, পঁচিশটি পূর্ণ দুই বৎসরের আর পঁচিশটি পূর্ণ এক বছরের উটনী হতে হবে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৫৫১, ইবনু আবী শায়বাহ্ ২৭২৮৭।
