১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫০১-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫০১-[১৬]
وَعَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَقْلُ شِبْهِ الْعَمْدِ مُغَلَّظٌ مِثْلُ عَقْلِ الْعَمْدِ وَلَا يُقْتَلُ صاحبُه» . رَوَاهُ أَبُو دَاوُد
উক্ত রাবী ('আমর ইবনু শু'আয়ব (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : “শিবহিল ‘আম্দ” তথা ইচ্ছার সদৃশ হত্যার রক্তপণও ইচ্ছাকৃত হত্যার রক্তপণের ন্যায় কঠোরতর হবে। তবে হত্যাকারীকে হত্যা করা যাবে না।
[১] হাসান : আবূ দাঊদ ৪৫৬৫, আহমাদ ৬৭১৮, সহীহ আল জামি‘ ৪০১৬।
