১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫০২-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫০২-[১৭]
وَعَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَيْنِ الْقَائِمَةِ السَّادَّةِ لِمَكَانِهَا بِثُلْثِ الدِّيَةِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
উক্ত রাবী ('আমর ইবনু শু‘আয়ব (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কারও চোখ আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হলে এবং চোখ যথাস্থানে বহাল থাকলে, এজন্য পূর্ণ রক্তপণের এক-তৃতীয়াংশ আদায় করতে হবে।
[১] হাসান : আবূ দাঊদ ৪৫৬৭, নাসায়ী ৪৮৪০, ইরওয়া ২২৯৩।
