১৬/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫০৮-[২৩] - গর্ভস্থ শিশুর রক্তপণ

দিয়াত (রক্তপণ) - তৃতীয় অনুচ্ছেদ

গর্ভস্থ ভ্রূণ হত্যার রক্তপণ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৫০৮-[২৩]

وَعَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي الْجَنِينِ يُقْتَلُ فِي بَطْنِ أُمِّهِ بِغُرَّةِ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ. فَقَالَ الَّذِي قُضِيَ عليهِ: كيفَ أَغْرَمُ مَنْ لَا شَرِبَ وَلَا أَكَلَ وَلَا نَطَقَ وَلَا اسْتَهَلَّ وَمِثْلُ ذَلِكَ يُطَلُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ». رَوَاهُ مالكٌ وَالنَّسَائِيّ مُرْسلا

সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মায়ের পেটে থাকাবস্থায় গর্ভস্থিত ভ্রূণ হত্যার রক্তপণস্বরূপ একটি গোলাম বা বাঁদী মুক্ত করার নির্দেশ দিয়েছেন। অতঃপর রক্তপণে অভিযুক্ত বলে উঠল, আমি কি কারণে এরূপ রক্তপণ আদায় করব? যে কক্ষনো পান করেনি, কিছু খায়নি, কথাও বলেনি এবং কাঁদেওনি- এ জাতীয় হত্যার অপরাধ তো শাস্তিযোগ্য নয়। এতদশ্রবণে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ লোকটি তো গণক গোত্রের একজন।

[১] সহীহ : মালিক ১৬৫৯, নাসায়ী ৪৮১৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫০৮-[২৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মায়ের পেটে থাকা গর্ভস্থ ভ্রূণ নিহত হলে তার রক্তপণ সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ভ্রূণের জন্য একটি গোলাম বা বাঁদী রক্তপণ হিসেবে নির্ধারণ করেছেন। পরে যার ওপর রক্তপণ ধার্য হয়েছিল, সে আপত্তি করে বলেছিল—যে পান করেনি, খায়নি, কথা বলেনি এবং কাঁদেনি, তার জন্য কেন রক্তপণ দিতে হবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তার এই কথাকে গণকদের ধরনের কথার সঙ্গে তুলনা করেছেন। এই হাদিসে ভ্রূণের মর্যাদা, গর্ভের সন্তানের ক্ষতির দায় এবং কথার ভঙ্গির সতর্কতা একসঙ্গে এসেছে। এটি গর্ভস্থ শিশুর দিয়াত বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভস্থ ভ্রূণ নিহত হলেও তার জন্য রক্তপণ নির্ধারিত হয়েছে।
  • ভ্রূণের জীবনের মর্যাদা হাদিসে স্পষ্টভাবে উঠে এসেছে।
  • রক্তপণের ফয়সালার সামনে যুক্তির নামে বাগাড়ম্বর করা নিন্দিত হয়েছে।
  • বিচারের বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন