১৭/৭. অধ্যায়ঃ

দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৬৭-[১৩]

وَعَنْ يَزِيدَ بْنِ نُعَيْمٍ عَنْ أَبِيهِ أَنَّ مَاعِزًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَرَّ عِنْدَهُ أَرْبَعَ مَرَّاتٍ فَأَمَرَ بِرَجْمِهِ وَقَالَ لِهَزَّالٍ: «لَوْ سَتَرْتَهُ بِثَوْبِكَ كَانَ خَيْرًا لَكَ» قَالَ ابْنُ الْمُنْكَدِرِ: إِنَّ هَزَّالًا أَمَرَ مَاعِزًا أَنْ يَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فيخبره. رَوَاهُ أَبُو دَاوُد

ইয়াযীদ ইবনু নু'আয়ম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ

মা'ইয (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে যিনায় লিপ্ত হওয়ার কথা চারবার স্বীকারোক্তি প্রদান করলেন। তখন তিনি (ﷺ) তাকে ‘রজমের’ নির্দেশ দিলেন। অতঃপর তিনি (ﷺ) হায্যাল (রাঃ)-কে বললেন, তুমি যদি মা'ইয (রাঃ)- কে তোমার কাপড় দ্বারা আড়াল করতে (অপরাধ প্রকাশ না করতে), তবে তা তোমার জন্য উত্তম হতো। ইবনুল মুনকাদির বলেন, হাযাল (রাঃ)-ই মা'ইয (রাঃ)-কে নবী (ﷺ) এর নিকট এসে এতদসম্পর্কে জানাতে বলেছিলেন।

[১] হাসান : আবূ দাঊদ ৪৩৭৭, সহীহাহ্ ৩৪৬০, সহীহ আল জামি‘ ৭৯৯০, সহীহ আত্ তারগীব ২৩৩৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন