১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৭০-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৭০-[১৬]
وَعَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «ادرؤا الْحُدُودَ عَنِ الْمُسْلِمِينَ مَا اسْتَطَعْتُمْ فَإِنْ كَانَ لَهُ مَخْرَجٌ فَخَلُّوا سَبِيلَهُ فَإِنَّ الْإِمَامَ أَنْ يُخْطِئَ فِي الْعَفْوِ خَيْرٌ مِنْ أَنْ يُخْطِئَ فِي الْعُقُوبَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: قَدْ رُوِيَ عَنْهَا وَلم يرفع وَهُوَ أصح
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিমদের যথাসম্ভব দণ্ডযোগ্য শাস্তি থেকে যদি সামান্যতম অব্যাহতির উপায় থাকে, তাহলে তাকে ছেড়ে দাও। কেননা শাসকের ক্ষমা করার ক্ষেত্রে ভুল করা শাস্তি দেয়ার ক্ষেত্রে ভুল করার চেয়ে উত্তম। ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, হাদীসটি ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত হয়েছে, নবী (ﷺ) হতে নয় (অর্থাৎ হাদীসটি মাওকূফ), আর এটাই অধিক সহীহ।
[১] য‘ঈফ : তিরমিযী ১৪২৪, ইবনু আবী শায়বাহ্ ২৮৫০২, য‘ঈফ আল জামি‘ ২৫৯। কারণ এর সনদে ইয়াযীদ বিন যিয়াদ আদ্ দিমাশকী একজন মাতরূক রাবী।
