১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৬৮-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৬৮-[১৪]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَافَوُا الْحُدُودَ فِيمَا بَيْنَكُمْ فَمَا بَلَغَنِي مِنْ حَدٍّ فَقَدْ وَجَبَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
‘আমর ইবনু শু'আয়ব (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মাঝে সংঘটিত দণ্ডযোগ্য বিষয়সমূহ পরস্পরের মধ্যে ক্ষমা করে দাও এবং মিটিয়ে ফেল। কেননা যখন আমার নিকট দণ্ডের বিষয়টি পৌঁছবে তখন তা বাস্তবায়ন করা অবধারিত হয়ে যাবে।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৩৭৬, নাসায়ী ৪৮৮৫, সহীহাহ্ ১৬৩৮, সহীহ আল জামি‘ ২৯৫৪।
