১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৭৪-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৭৪-[২০]
وَعَنْ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ كَانَ فِي الْحَيِّ مُخْدَجٍ سقيم فَوجدَ على أمة من إمَائِهِمْ بخبث بِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا لَهُ عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ فَاضْرِبُوهُ ضَرْبَة» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَه نَحوه
সা'দ ইবনু 'উবাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সা'দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ) নবী (ﷺ) এর নিকট এমন ব্যক্তিকে ধরে আনলেন, যে ছিল বিকলাঙ্গ ও ব্যাধিগ্রস্ত। তাকে এলাকার এক বাঁদীর সাথে যিনাগ্রস্ত অবস্থায় দেখা যায়। তখন নবী (ﷺ) বললেন, এমন একটি খেজুরের বড় ছড়া নিয়ে আসো যার মধ্যে ছোট ছোট একশত শাখা রয়েছে এবং তা দ্বারা লোকটিকে একবার আঘাত কর।
[১] সহীহ : ইবনু মাজাহ ২৫৭৪, আহমাদ ২১৯৩৫, শারহুস্ সুন্নাহ্ ২৫৯১, সহীহাহ্ ২৯৮৬।
