১৮/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৬৬৯-[৯] - দলীয় বিদ্বেষ ও জামা‘আত বিচ্ছিন্নতা

প্রশাসন ও বিচারকার্য - প্রথম অনুচ্ছেদ

الإمارةশব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি।القضاءদ্বারা এখানে উদ্দেশ্য শার্‘ঈ আদালত।

অন্ধ দলীয়তা ও জামা‘আত বিচ্ছিন্নতার সতর্কতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৬৬৯-[৯]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ أَوْ يَدْعُو لِعَصَبِيَّةٍ أَوْ يَنْصُرُ عَصَبِيَّةً فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي بِسَيْفِهِ يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا وَلَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا وَلَا يَفِي لِذِي عَهْدٍ عَهْدَهُ فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ».رَوَاهُ مُسلم

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমীরের (শাসকের) আনুগত্যের অবাধ্য হলো এবং মুসলিম জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, এমতাবস্থায় সে মারা গেলে তার মৃত্যু জাহিলিয়্যাত যুগের উপর হবে। আর যে ব্যক্তি এমন পতাকার নিচে যুদ্ধ করে যার হক বা বাতিল হওয়া সম্পর্কে অজানা; বরং সে যেন দলীয় ক্রোধের বশীভূত হয়ে অথবা দলীয় স্বার্থ রক্ষায় লোকেদেরকে আহ্বান করে কিংবা দলীয় প্রেরণায় মদদ জোগায়। এমতাবস্থায় সে মারা গেলে জাহিলিয়্যাতের উপরই মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি আমার উম্মাতের বিরুদ্ধে তরবারি উত্তোলন করল এবং ভালো-মন্দ সকলকে নির্বিচারে আক্রমণ করতে লাগল। এমনকি তা থেকে আমার উম্মাতের কোনো মুমিনেরও পরোয়া করল না এবং আশ্রিত তথা নিরাপত্তায় অধিকারী ব্যক্তির সাথে যে অঙ্গীকার রয়েছে, তার চুক্তিও পূরণ করল না, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয় এবং তার সাথে আমার কোনই সম্পর্ক নেই।

[১] সহীহ : মুসলিম ১৮৪৮, নাসায়ী ৪১১৪, ইবনু মাজাহ ৩৯৪৮, আহমাদ ৮০৬১, সহীহাহ্ ৪৩৩, সহীহ আল জামি‘ ৬২৩৩।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৬৬৯-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিনটি গুরুতর বিষয়ের সতর্কতা এসেছে। প্রথমত, যে ব্যক্তি আমীরের আনুগত্য থেকে বেরিয়ে যায় এবং মুসলিম জামা‘আত থেকে বিচ্ছিন্ন হয়, তারপর সেই অবস্থায় মারা যায়, তার মৃত্যু জাহিলিয়্যাত যুগের মতো বলা হয়েছে। দ্বিতীয়ত, এমন পতাকার নিচে যুদ্ধ করা, যার হক-বাতিল পরিষ্কার নয় এবং যেখানে দলীয় রাগ, দলীয় স্বার্থ বা দলীয় সাহায্যই মূল চালিকা—এটিও জাহিলিয়্যাতের ধারা হিসেবে এসেছে। তৃতীয়ত, যে ব্যক্তি উম্মতের বিরুদ্ধে তরবারি তোলে, ভালো-মন্দ নির্বিচারে আক্রমণ করে, মুমিনের পরোয়া করে না এবং নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির চুক্তি রক্ষা করে না, তার ব্যাপারে কঠোর ভাষা এসেছে। এই হাদিস দলীয় বিদ্বেষ, অন্ধ সহিংসতা, চুক্তিভঙ্গ এবং জামা‘আত ভাঙার ক্ষতি বুঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আনুগত্য ভেঙে জামা‘আত থেকে বিচ্ছিন্ন হওয়া গুরুতর সতর্কতার বিষয়।
  • অন্ধ দলীয় রাগ বা স্বার্থে লড়াই করা নিন্দিত হয়েছে।
  • মুমিন ও নিরাপত্তাপ্রাপ্ত মানুষের অধিকার অগ্রাহ্য করা কঠিন অপরাধ।
  • চুক্তি রক্ষা ও উম্মতের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন