১৮/৩. অধ্যায়ঃ
বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৪৫-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৪৫-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أُعْطِيكُمْ وَلَا أَمْنَعُكُمْ أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ» . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি স্বেচ্ছায় তোমাদেরকে কিছু প্রদান করি না এবং বঞ্চিতও করি না, আমি শুধু বণ্টনকারী। অতএব আমি যে স্থানে দেয়ার সেখানে প্রদান করি।
[১] সহীহ : বুখারী ৩১১৭, সহীহ আল জামি‘ ৫৫৪২।
