১৮/৩. অধ্যায়ঃ
বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৪৭-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৪৭-[৩]
وَعَن عائشةَ قَالَتْ: لِمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لم تكنْ تعجِزُ عَن مَؤونةِ أَهْلِي وَشُغِلْتُ بِأَمْرِ الْمُسْلِمِينَ فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا الْمَالِ وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ. رَوَاهُ البُخَارِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্রাহ (রাঃ)-কে খলীফাহ্ নিযুক্ত করা হলে তিনি বললেন: আমার গোত্রের লোকেরা ভালোভাবে জানে যে, আমার ব্যবসা-বাণিজ্য আমার পরিবার- পরিজনের ভরণ-পোষণের ব্যয়ভার বহনে অক্ষম ছিল না। কিন্তু এখন আমি মুসলিমদের কাজে নিযুক্ত হয়েছি। সুতরাং আবূ বাক্রাহ (রাঃ)-এর পরিবার-পরিজন এখন থেকে এ মাল (বায়তুল মাল বা সরকারী কোষাগার) থেকে খরচ মিটাবে। আর সে মুসলিমদের জন্য কাজ করে যাবে।
[১] সহীহ : বুখারী ২০৭০।
