১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৬৮-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৬৮-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيل الله إِيمَانًا وتصْديقاً بوَعْدِه فإِنَّ شِبَعَه ورِيَّه ورَوْثَه وبَوْلَه فِي مِيزَانه يَوْم الْقِيَامَة» . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক আল্লাহর প্রতি ঈমান রাখে এবং তার প্রতিশ্রুতির উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহর পথে জিহাদের উদ্দেশে ঘোড়া লালন-পালন করে, ক্বিয়ামাতের দিন তার তৃপ্তিদায়ক খাদ্য ও প্রস্রাব-পায়খানা ঐ লোকের ‘আমালের পাল্লায় ওযন করা হবে।
[১] সহীহ : বুখারী ২৮৫৩, সহীহ আত্ তারগীব ১২৪১, নাসায়ী ৩৫৮২, আহমাদ ৮৮৬৬, ইরওয়া ১৫৮৬, সহীহ আল জামি‘৫৯৬৭, সহীহ আত্ তারগীব ১২৪১।
