১৯/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৮৭৬-[১৬] - ঘোড়দৌড়ে অন্যায় সহায়তা নয়

যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - দ্বিতীয় অনুচ্ছেদ

জালাব ও জানাব: ঘোড়দৌড়ে ন্যায্যতার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৮৭৬-[১৬]

وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا جَلَبَ وَلَا جَنَبَ». زَادَ يَحْيَى فِي حَدِيثِهِ: «فِي الرِّهَانِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَرَوَاهُ التِّرْمِذِيُّ مَعَ زِيَادَة فِي بَاب «الْغَضَب»

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ‘জালাব' (টানা বা হাঁকা) ও 'জানাব' (পার্শ্ব বা পিছন থেকে হাঁকা-হাঁকি করে ঘোড়াটিকে তাড়াতে থাকা) বৈধ নয় (অর্থাৎ- কোনো লোকের দ্বারা ঘোড়াকে হাঁকিয়ে নেয়া ও ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে অতিরিক্ত ঘোড়া সাথে রাখা)। ইয়াহিয়া অত্র হাদীসে বৃদ্ধি করে বলেছেন, ঘোড়দৌড় প্রতিযোগিতায়। আর ইমাম তিরমিযী (রহঃ) আরো কিছু বর্ধিত করে “ছিনতাই” অধ্যায়ে বর্ণনা করেছেন।

[১] সহীহ : আবূ দাঊদ ২৫৮১, নাসায়ী ৩৩৩৫, তিরমিযী ১১২৩, আহমাদ ১৯৯৪৬।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৮৭৬-[১৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জালাব ও জানাব বৈধ নয়। অনুবাদে ব্যাখ্যা করা হয়েছে, জালাব হলো টানা বা হাঁকা, আর জানাব হলো পার্শ্ব বা পেছন থেকে হাঁকাহাঁকি করে ঘোড়াকে তাড়াতে থাকা। আরও বলা হয়েছে, ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে অতিরিক্ত ঘোড়া সঙ্গে রাখার বিষয়ও এর সঙ্গে যুক্ত। ইয়াহইয়া বর্ণনায় এটি ঘোড়দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে এসেছে। তাই হাদিসের মূল শিক্ষা হলো প্রতিযোগিতায় অন্যায় সহায়তা, কৃত্রিম চাপ বা অনুচিত সুবিধা দেওয়া যাবে না। ন্যায়ভাবে প্রতিযোগিতা করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘোড়দৌড় প্রতিযোগিতায় অনুচিত সহায়তা বৈধ নয়।
  • প্রতিযোগিতার ন্যায়তা নষ্ট করে এমন কাজ এড়ানো উচিত।
  • প্রাণীকে অযথা হাঁকানো বা চাপ দেওয়া থেকে সতর্কতা আসে।
  • জয় নয়, সঠিক পদ্ধতিও গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন