১৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৮৭-[৩] - অশ্বারোহীর গনীমাতের অংশ

গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - প্রথম অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয়। এটা নফল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বকর আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই, জিয্ইয়াহ্ও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন। ‘আল্লামা ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’।‘আল্লামা ইবনুল হুমাম (রহঃ) বলেনঃ যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়।

অশ্বারোহীর গনীমাতের অংশ: নববী বণ্টনের নিয়ম

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৯৮৭-[৩]

وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْهَمَ لِلرَّجُلِ وَلِفَرَسِهِ ثَلَاثَةَ أَسْهُمٍ: سَهْمًا لَهُ وَسَهْمَيْنِ لِفَرَسِهِ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (মুজাহিদ) ব্যক্তি ও তার ঘোড়ার জন্য গনীমাতের মাল তিন ভাগে বণ্টন করেছেন। ব্যক্তির জন্য এক-তৃতীয়াংশ এবং ঘোড়ার জন্য দুই-তৃতীয়াংশ।

[১] সহীহ : বুখারী ২৮৬৩, মুসলিম ১৭৬২, আবূ দাঊদ ২৭৩৩, আহমাদ ৪৪৪৮, ইরওয়া ১২২৬।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৮৭-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমার (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একজন মুজাহিদ ও তার ঘোড়ার জন্য গনীমাতের মাল তিন ভাগে বণ্টন করেছেন। ব্যক্তির জন্য এক ভাগ এবং ঘোড়ার জন্য দুই ভাগ। এখানে গনীমাতের বণ্টন শুধু ব্যক্তির উপস্থিতি দিয়ে নয়, যুদ্ধের কাজে ব্যবহৃত উপকরণ ও ভূমিকা অনুযায়ীও হয়েছে। ঘোড়া যুদ্ধের শক্তি, গতি ও সহায়তার বড় মাধ্যম ছিল। তাই অশ্বারোহীর অংশ পদাতিকের চেয়ে আলাদা হয়েছে। এই হাদিস গনীমাতের মাল বণ্টনে শৃঙ্খলা, ভূমিকার মূল্যায়ন এবং নির্দিষ্ট নিয়মের শিক্ষা দেয়। নিজের ইচ্ছামতো ভাগ নেওয়া নয়; নববী নির্দেশ অনুযায়ী বণ্টনই এখানে মূল কথা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমাতের মাল নির্দিষ্ট নিয়মে বণ্টন করা হয়।
  • যুদ্ধের কাজে ব্যবহৃত ঘোড়ার অবদান বিবেচনা করা হয়েছে।
  • অশ্বারোহী ও পদাতিকের অংশ এক রকম নয়।
  • বণ্টনে শৃঙ্খলা ও দায়িত্বভিত্তিক মূল্যায়ন আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন