১৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৯২-[৮] - শত্রুর কাছ থেকে সম্পদ ফেরত

গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - প্রথম অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয়। এটা নফল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বকর আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই, জিয্ইয়াহ্ও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন। ‘আল্লামা ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’।‘আল্লামা ইবনুল হুমাম (রহঃ) বলেনঃ যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়।

হারানো সম্পদ ফেরত: শত্রুর কাছ থেকে মালিকের অধিকার

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৯৯২-[৮]

وَعَنْهُ قَالَ: ذَهَبَتْ فَرَسٌ لَهُ فَأَخَذَهَا الْعَدُوُّ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَفِي رِوَايَةٍ: أَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرَدَّ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ بَعْدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন তাঁর (ইবনু উমর (রাঃ)-এর) একটি ঘোড়া কোথাও চলে গেলে শত্রুরা (রোমকরা) তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে মুসলিম বাহিনী ঐ শত্রুদেরকে পরাজিত করে, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে সেই হারানো ঘোড়াটি ইবনু উমর (রাঃ)-কে ফেরত দেয়া হয়। অপর এক বর্ণনায় আছে, তাঁর (ইবনু উমর (রাঃ)-এর) একটি গোলাম পালিয়ে রোম দেশে চলে যায়। পরবর্তীতে মুসলিমরা তাদের বিরুদ্ধে বিজয়ী হলে রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ের পরে খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) উক্ত গোলাম ইবনু উমর (রাঃ)-কে ফিরিয়ে দেন।

[১] সহীহ : বুখারী ৩০৬৭, আবূ দাঊদ ২৬৯৯, ইবনু মাজাহ ২৮৪৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৯২-[৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমার (রাঃ)-এর একটি ঘোড়ার ঘটনা এসেছে। তাঁর ঘোড়া কোথাও চলে যায় এবং শত্রুরা তা ধরে নেয়। পরে মুসলিম বাহিনী শত্রুদের পরাজিত করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে ঘোড়াটি তাঁকে ফেরত দেওয়া হয়। আরেক বর্ণনায় তাঁর এক গোলাম পালিয়ে রোম দেশে চলে যায়। পরে মুসলিমরা বিজয়ী হলে নবী (صلى الله عليه وسلم)-এর পরের সময়ে খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) সেই গোলাম ইবনু উমার (রাঃ)-কে ফিরিয়ে দেন। এখানে মূল শিক্ষা হলো, শত্রুর দখলে চলে গেলেও মালিকের অধিকার অকারণে বাতিল হয় না। সম্পদ ফেরত দেওয়ার ক্ষেত্রে ন্যায় ও মালিকানা রক্ষা করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শত্রুর হাতে যাওয়া সম্পদ ফেরত পাওয়া গেলে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
  • মালিকানা অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • বিজয়ের পরও ন্যায়সঙ্গতভাবে সম্পদ ব্যবস্থাপনা করতে হয়।
  • ঘোড়া ও গোলামের ঘটনা একই মূল শিক্ষা বহন করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন