২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৩২-[২৯] - দুই মৃত ও দুই রক্ত হালাল

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয় এটা নাল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বাক্ আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই জিয্ইয়াও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন।‘আল্লামাহ্ ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’। ‘আল্লামাহ্ ইবনুল হুমাম (রহঃ) বলেন : যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়। ৩৯৮৫-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল (ভোগ করা) জায়িয ছিল না। আল্লাহ তা‘আলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তা আমাদের জন্য জায়িয করে দিয়েছেন। (বুখারী, মুসলিম) ১২২৫

দুই মৃত ও দুই রক্ত: মাছ, টিড্ডি, যকৃত ও প্লীহা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৩২-[২৯]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ: الْمَيْتَتَانِ: الْحُوتُ وَالْجَرَادُ وَالدَّمَانِ: الْكَبِدُ وَالطِّحَالُ. رَوَاهُ أحمدُ وابنُ مَاجَه وَالدَّارَقُطْنِيّ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দু প্রকারের মৃত এবং দু প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। সে মৃত দুটি হলো, মাছ ও টিড্ডি। আর দু প্রকারের রক্ত হলো যকৃৎ ও প্লীহা।

[১] হাসান : মুসনাদে আহমাদ ৫৭২৩, মুসনাদুশ্ শাফি‘ঈ ১৫৬৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৮২৫, ইমাম বায়হাক্বী ৩টি সনদ উল্লেখ করেছেন, এর প্রথমটিতে ‘আবদুর রহমান ইবনু যায়দ ইবনু আসলাম য‘ঈফ বারী। কিন্তু শেষ সনদটি সহীহ; শু‘আবুল ঈমান ৫৬২৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৩২-[২৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খাদ্য বিষয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, দুই ধরনের মৃত এবং দুই ধরনের রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। দুই মৃত হলো মাছ ও টিড্ডি। আর দুই রক্ত হলো যকৃত ও প্লীহা। সাধারণভাবে মৃত প্রাণী ও রক্তের বিষয় শুনলে মানুষ প্রশ্ন করতে পারে; এই হাদিস সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেয়। মাছ ও টিড্ডি সম্পর্কে এখানে ছাড় দেওয়ার কথা এসেছে। একইভাবে যকৃত ও প্লীহা রক্তের অন্তর্ভুক্ত হলেও এগুলোকে হালাল বলা হয়েছে। হালাল খাদ্য বিষয়ে এই হাদিস খুব বেশি খোঁজা হয়, কারণ এতে ছোট বাক্যে চারটি খাদ্যের বিধান একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাছ ও টিড্ডিকে দুই মৃত হিসেবে হালাল বলা হয়েছে।
  • যকৃত ও প্লীহাকে দুই রক্ত হিসেবে হালাল বলা হয়েছে।
  • খাদ্য বিষয়ে নির্দিষ্ট ছাড় হাদিসের ভাষা থেকেই জানা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন