২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৪-[৪৬] - খাবার শেষে আলহামদুলিল্লাহর দোয়া

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

খাবার শেষে দোয়া ও আল্লাহর শুকরিয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২০৪-[৪৬]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন খানাপিনা হতে অবসর হতেন, তখন এ দোয়া পড়তেন- “আলহাম্‌দু লিল্লা-হিল্লাযী আত্ব আমানা - ওয়াসাক্বা-না- ওয়াজা আলানা- মুসলিমীন” (অর্থাৎ- সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন)।"

[১] য‘ঈফ : তিরমিযী ৩৪৫৭, আবূ দাঊদ ৩৮৫০, ইবনু মাজাহ ৩২৮৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৯৫৬৩, মুসনাদে আহমাদ ১১৯৩৪, শু‘আবুল ঈমান ৬০৩৯, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০১২১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে আছে ‘‘হাজ্জাজ ইবনু আরত্বত’’ নামক একজন মুদাল্লিস রাবী। যিনি عَنْ (‘আন) দ্বারা হাদীস বর্ণনা করেছেন। আরও আছে আবূ সা‘ঈদ-এর ভাইয়ের ছেলে নামক বর্ণনাকারী, যিনি মাজহূল; য‘ঈফুল জামি‘ ৪৪৩৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৪-[৪৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাবার শেষে নবী صلى الله عليه وسلم যে দোয়া পড়তেন, তা বর্ণনা করা হয়েছে। তিনি বলতেন: “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন।” এখানে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়; এটি আল্লাহর দয়া স্মরণ করার সুযোগ। খাবার পাওয়া, পানীয় পাওয়া এবং মুসলিম হিসেবে জীবন পাওয়া—সবই আল্লাহর অনুগ্রহ। তাই খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা শুধু মুখের কথা নয়; এটি কৃতজ্ঞতার প্রকাশ। এই হাদিস খাবার শেষে দোয়া, আল্লাহর শুকরিয়া এবং মুসলিম পরিচয়ের মূল্য শেখায়। দৈনন্দিন জীবনে খাবারের পর এই দোয়া পড়া মানুষকে বিনয়ী ও কৃতজ্ঞ হতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার শেষে আল্লাহর প্রশংসা করা নববী আমল।
  • খাবার ও পানীয় আল্লাহর দান—এ কথা মনে রাখা উচিত।
  • মুসলিম হওয়াও আল্লাহর বড় অনুগ্রহ।
  • শুকরিয়া আদায় মানুষের অন্তরে বিনয় আনে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন