২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৭-[৪৯] - খাওয়া-পানের পর কৃতজ্ঞতার দোয়া

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

খাওয়া-পানের পর আল্লাহর কৃতজ্ঞতার দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২০৭-[৪৯]

وَعَن أبي أيوبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مخرجا» رَوَاهُ أَبُو دَاوُد

আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন কিছু খেতেন বা পান করতেন, তখন এ দোয়া পড়তেন, “আলহাম্‌দুলিল্লা-হিল্লাযী আত্ব আমা ওয়াসাক্বা- ওয়াসাও ওয়াগাহূ ওয়াজা আলা লাহু মাখরাজা-” (সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি খাইয়েছেন, পান করিয়েছেন, অতি সহজে তা উদরস্থ করিয়েছেন এবং [মলদ্বার দিয়ে অপ্রয়োজনীয় অংশ] বের হওয়ার ব্যবস্থা করেছেন।)।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৮৫১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২০৬১, আস সুনানুন্ নাসায়ী আল কুবরা ৩৮৯৪, সহীহ ইবনু হিব্বান ৫২২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৯৭৫, আল মু‘জামুল আওসাত্ব ৫৩৮৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৭-[৪৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم খাওয়া বা পান করার পর যে দোয়া পড়তেন তা এসেছে। তিনি আল্লাহর প্রশংসা করতেন—যিনি খাইয়েছেন, পান করিয়েছেন, তা সহজে গলাধঃকরণ করিয়েছেন এবং শরীর থেকে প্রয়োজনহীন অংশ বের হওয়ার ব্যবস্থা করেছেন। এই দোয়া খাবারের পর শুকরিয়া আদায়ের খুব সুন্দর শিক্ষা দেয়। আমরা সাধারণত খাবার পাওয়া নিয়ে ভাবি, কিন্তু খাবার শরীরে সহজে পৌঁছানো এবং অপ্রয়োজনীয় অংশ বের হওয়াও আল্লাহর দয়া। তাই এই হাদিস খাবার শেষে দোয়া, পানীয় শেষে আলহামদুলিল্লাহ এবং শরীরের নেয়ামত স্মরণ করার শিক্ষা দেয়। এটি মানুষকে খাবারের প্রতিটি ধাপে আল্লাহর অনুগ্রহ চিনতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাওয়া-পানের পর আল্লাহর প্রশংসা করা উচিত।
  • খাবার সহজে গলাধঃকরণ হওয়াও আল্লাহর দান।
  • শরীরের স্বাভাবিক ব্যবস্থা আল্লাহর নেয়ামত।
  • দোয়ার মাধ্যমে মানুষ খাবারের পর কৃতজ্ঞ হতে শেখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন