২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৯-[৫১] - সালাতের জন্য ওযুর নির্দেশ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।
খাবারের আগে ওযু না সালাতের জন্য ওযু?
মিশকাতুল মাসাবীহ : ৪২০৯-[৫১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২০৯-[৫১]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ الْخَلَاءِ فَقُدِّمَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا: أَلَا نَأْتِيكَ بِوَضُوءٍ؟ قَالَ: «إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلَاةِ». رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) শৌচাগার হতে বাইরে এলেন, এমন সময় তাঁর সামনে খাবার আনা হলো। তখন লোকেরা বলে উঠল, আমরা কি আপনার জন্য ওজুর পানি আনব না? তিনি (ﷺ) বললেন : শুধুমাত্র সালাতের প্রস্তুতি নেবার জন্য আমাকে ওজু করার আদেশ দেয়া হয়েছে।
[১] সহীহ : তিরমিযী ১৮৪৭, আবূ দাঊদ ৩৭৬০, নাসায়ী ১৩২, সহীহুল জামি‘ ২৩৩৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৩৫, মুসনাদে আহমাদ ২৫৪৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১০৭৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২০৯-[৫১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন, নবী صلى الله عليه وسلم শৌচাগার থেকে বের হলেন। এরপর তাঁর সামনে খাবার আনা হলো। লোকেরা বলল, আমরা কি আপনার জন্য ওযুর পানি আনব? নবী صلى الله عليه وسلم বললেন, আমাকে ওযু করার আদেশ দেওয়া হয়েছে যখন আমি সালাতের জন্য দাঁড়াই। এই বর্ণনা খাবারের আগে ওযু এবং সালাতের ওযুর পার্থক্য বুঝতে সাহায্য করে। আগের হাদিসে খাবারের বারাকাতের সঙ্গে পরিচ্ছন্নতার কথা এসেছে, আর এখানে নবী صلى الله عليه وسلم সালাতের জন্য নির্দিষ্ট ওযুর কথা বলেছেন। তাই হাদিসটি আমাদের শেখায়, কোনো আমলকে তার জায়গায় বুঝতে হবে। খাবারের আদব আছে, আবার সালাতের জন্য ওযুর আলাদা গুরুত্ব আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের জন্য ওযু একটি নির্দিষ্ট প্রস্তুতি।
- খাবারের আগে পরিচ্ছন্নতা ও সালাতের ওযু এক জিনিস নয়।
- নবী صلى الله عليه وسلم প্রয়োজন অনুযায়ী সহজভাবে বিধান বুঝিয়েছেন।
- হাদিস বুঝতে ঘটনাটি যেমন এসেছে, তেমনভাবে দেখা উচিত।
