২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪০২-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪০২-[২০]
وَعَن أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ تَقَلَّدَتْ قِلَادَةً مِنْ ذَهَبٍ قُلِّدَتْ فِي عُنُقِهَا مِثْلُهَا مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَيُّمَا امْرَأَةٍ جَعَلَتْ فِي أُذُنِهَا خُرْصًا مِنْ ذَهَبٍ جَعَلَ اللَّهُ فِي أُذُنِهَا مِثْلَهُ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে নারী গলায় সোনার হার পরিধান করল, ক্বিয়ামাতের দিন তার গলায় অনুরূপ আগুনের হার পরিধান করানো হবে। আর যে নারী স্বীয় কানের মধ্যে সোনার বালি পরিধান করবে, ক্বিয়ামাতের দিন তার কানে তার অনুরূপ আগুনের বালি পরানো হবে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪২৩৮, নাসায়ী ৫১৩৯, য‘ঈফ নাসায়ী ৩৯১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘মাহমূদ ইবনু ‘আমর’’ নামক ব্যক্তি, যিনি য‘ঈফ। তাহক্বীক মুসনাদে আহমাদ- শু‘আয়ব আরনাউত্বব : ২৭৬১৮।
