২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪০৪-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪০৪-[২২]
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كانَ يمنعُ أهلَ الْحِلْيَةَ وَالْحَرِيرَ وَيَقُولُ: «إِنْ كُنْتُمْ تُحِبُّونَ حِلْيَةَ الْجَنَّةِ وَحَرِيرَهَا فَلَا تَلْبَسُوهَا فِي الدُّنْيَا» . رَوَاهُ النَّسَائِيّ
‘উক্ববাহ্ ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) অলঙ্কার ও রেশমী কাপড় ব্যবহারকারীদেরকে এ বলে নিষেধ করতেন যে, যদি তোমরা জান্নাতের অলঙ্কার ও তার রেশম পরিধান করাকে পছন্দ করো, তবে এগুলো দুনিয়াতে পরিধান করো না।
[১] সহীহ : নাসায়ী ৫১৩৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৩৮, সহীহুল জামি‘ ১৪৩৮, আল জামি‘উস্ সগীর ২৩১৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৬৩, মুসনাদে আহমাদ ১৭৩১০, সহীহ ইবনু হিব্বান ৫৪৮৬।
