২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪০৫-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪০৫-[২৩]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا فَلَبِسَهُ قَالَ: «شَغَلَنِي هَذَا عَنْكُمْ مُنْذُ الْيَوْمَ إِلَيْهِ نَظْرَةٌ وإِليكم نظرة» ثمَّ أَلْقَاهُ. رَوَاهُ النَّسَائِيّ
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি (মোহর) প্রস্তুত করলেন এবং তা পরলেন। পরে (সহাবীদের উদ্দেশে) বললেন : এ আংটিটি আজ আমাকে তোমাদের হতে গাফিল (অমনোযোগী) করে রেখেছে। ফলে আমি কখনো আংটির দিকে তাকাই আবার কখনো তোমাদের দিকে। এ কথা বলে তিনি আংটিটি খুলে ফেললেন।
[১] সহীহ : নাসায়ী ৫২৮৯, মুসনাদে আহমাদ ২৯৬৩, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৫৪৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২২৩৮, সহীহ ইবনু হিব্বান ৫৪৯৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৯২।
