২২/১. অধ্যায়ঃ
আংটির বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪০৬-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪০৬-[২৪]
وَعَن مَالك قَالَ: أَنا أكره ن يُلْبَسَ الْغِلْمَانُ شَيْئًا مِنَ الذَّهَبِ لِأَنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نهى عَن التختمِ بالذهبِ فَأَنا أكره لِلرِّجَالِ الْكَبِيرِ مِنْهُمْ وَالصَّغِيرِ. رَوَاهُ فِي الْمُوَطَّأِ
ইমাম মালিক (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
শিশু ছেলেদেরকে স্বর্ণের কোন কিছু পরিধান করানো আমি নাজায়িয মনে করি। কেননা আমার কাছে এ হাদীস পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। সুতরাং আমি এটা বয়স্ক পুরুষ এবং বালক উভয়ের জন্যও নাজায়িয মনে করি।
[১] সহীহ : মুওয়াত্ত্বা মালিক ৩৩৭৮, আল জামি‘উস্ সগীর ১২৮২৫, সহীহুল জামি‘ ৬৮৬৯, তাহক্বীক মুসনাদে আহমাদ ১৮৫৫৫।
